Posts

Showing posts from August, 2022

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময়

 সাতবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ভাটপাড়া কতৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, তৃনমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ । পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ দূর্ভোগ সংকট কাটিয়ে আগের জায়গাই ফিরবে । গত ৩ আগষ্ট থেকে খন্দকার আজিজুল হক আরজু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ১৫ই আগষ্টের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে। তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন দেশের উন্নয়ন নিয়ে এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানী নিয়ে দেশে যে কারনে সংকট তা তুলে ধরেন এবং সরকারের প্রতি আস্থা রাখতে বলেন যে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ দূর্ভোগ সংকটের কাটিয়ে আগের জায়গাই ফিরবে এবং দেশ কে একটি উন্নয়ন রোল মডলে দ্বার করাবে।